টঙ্গীতে বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু
প্রতীকী ছবি
গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী এলাকায় বাসচাপায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের আনুমানিক বয়স ৫০ বছর। তার পরনে চেক নীল রঙের থ্রি পিস রয়েছে।
টঙ্গী থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লালন মিয়া জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় একটি বাস ওই নারীকে চাপা দেয়। মাথা, হাঁটু এবং বাম হাত আঘাত প্রাপ্ত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টার দিকে তিনি মারা যান।
আমিনুল ইসলাম/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা মামুন গ্রেফতার
- ২ ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
- ৩ ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, দ্বিতীয় স্বামী পলাতক
- ৪ হাত বেঁধে শ্রমিককে বর্বর নির্যাতন, লক্ষ্মীপুরে ভিডিও ভাইরাল
- ৫ ফুলকপির প্রার্থীর এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন মাত্র ৪৯৯