প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে কুপিয়ে রক্তাক্ত
রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছাত্রী
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মাদারীপুরের রাজৈর উপজেলায় স্কুলছাত্রীকে কুপিয়ে রক্তাক্ত করেছে সজীব শেখ (২২) নামে এক বখাটে। গুরুতর অবস্থায় ওই ছাত্রীকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে রাজৈর উপজেলার হৃদয়নন্দী গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৮ জুলাই) এ ঘটনায় রাজৈর থানায় মামলা করেছেন ওই ছাত্রীর মা। অভিযুক্ত সজীব শেখ একই এলাকার হোসেন শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল সজীব। কিন্তু প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে ছাত্রী। সোমবার রাত ৯টার দিকে গৃহপালিত খরগোশকে খাবার দিতে ঘর থেকে বের হয় ছাত্রী। হঠাৎ তাকে তুলে নিয়ে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারে সজীব শেখ। পালানোর চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে ছাত্রীর মাথায় কোপ দেয় সে। এতে ছাত্রী রক্তাক্ত হন। এ অবস্থায় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় সজীব।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সাদী বলেন, এ ঘটনায় কিশোরীর মা মামলা করেছেন। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এএম/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান