রাজশাহীতে স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন
প্রতীকী ছবি
সৃজনশীল পরীক্ষা বাতিল ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে মহানগরীর বিভিন্ন স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে মহানগরীর লক্ষ্মীপুর মোড়স্থ রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ৭টি বিষয়ে সৃজনশীল পরীক্ষা বাতিল করে আগের পরীক্ষা পদ্ধতি বহাল ও প্রশ্নপত্র ফাঁসের বিষয়গুলো তদন্ত করে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়।
মানববন্ধনে রাজশাহী কলেজিয়েট সরকারি স্কুল, ল্যাবরেটরি সরকারি স্কুল, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজসহ মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শাহরিয়ার অনতু/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের আগুন পোড়া মরদেহ উদ্ধার
- ২ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ৩ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৪ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
- ৫ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করবো: আইনমন্ত্রী