সিফাত হত্যা মামলায় শাশুড়ির জামিন মঞ্জুর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলার আসামি শাশুড়ি নাজমুন নাহার নাজলীর জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মনসুর আলম তার জামিনের আবেদন মঞ্জুর করেন।
অ্যাডভোকেট হামিদুল হক জানান, দীর্ঘ ৮ মাস পলাতক থাকার পর বৃহস্পতিবার সকালে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করেন সিফাতের শাশুড়ি নাজমুন নাহার। শুনানি শেষে আদালতের বিচারক মনসুর আলম ১০ হাজার টাকার বন্ডে তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত ২৯ মার্চ সন্ধ্যায় মহানগরীর মহিষবাথান এলাকায় অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন রমজানের বাড়িতে তার পুত্রবধূ ওয়াহিদা সিফাতের রহস্যজনক মৃত্যু হয়। ঘটনার চারদিন পর সিফাতের চাচা মিজানুর রহমান খন্দকার রাজপাড়া থানায় ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন। ওই মামলায় সিফাতের স্বামী মোহাম্মদ আসিফ ওরফে পিসলী, শ্বশুর মোহাম্মদ হোসেন রমজান ও শাশুড়ি নাজমুন নাহার নাজলীকে আসামি করা হয়।
শাহরিয়ার অনতু/এসএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা