গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড
গাজীপুর মহানগরীর টঙ্গীর মিলগেট এলাকায় শুক্রবার সকালে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল আটটার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় একটি টিনশেডের তুলার গুদামে আগুন লাগে।
মুহূত্বের মধ্যে পুরো গুদামে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এর সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, বৃহস্পতিবার রাত পৌনে তিনটার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ দিঘিরপাড় এলাকায় হাশেম আলীর মুদির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিট চেষ্টা করে আগুন নেভায়। আগুনে ওই দোকনের মালামাল পুড়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
মো. আমিনুল ইসলাম/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, দ্বিতীয় স্বামী পলাতক
- ২ হাত বেঁধে শ্রমিককে বর্বর নির্যাতন, লক্ষ্মীপুরে ভিডিও ভাইরাল
- ৩ ফুলকপির প্রার্থীর এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন মাত্র ৪৯৯
- ৪ ডিপোতে থাকা ট্যাংকলরি থেকে তেল চুরি, ৫ জনকে জরিমানা
- ৫ টাকা আত্মসাৎ করেছেন অফিস সহকারী, ৯২ জনের এসএসসি পরীক্ষা অনিশ্চিত