পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসিদের
মাদারীপুরের শিবচরে বন্যার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি। এখনও পানিবন্দি রয়েছে হাজার হাজার পরিবার। সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় বানভাসিরা ঘরে ফেরার চেষ্টা করছেন। তবে পানি কমলেও অনেকের বাড়িঘরে এখনও কাদা থাকায় ভোগান্তির মধ্যে রয়েছেন তারা।
কৃষকরা তাদের ক্ষতিগ্রস্ত ফসল ক্ষেত থেকে তুলে পরিষ্কার করার চেষ্টা করছেন। নদীভাঙনে গৃহহারা অনেক পরিবার উঁচু স্থানে ও ইঞ্জিনচালিত নৌকায় অবস্থান করছেন। এক কথায় বন্যা কবলিত মানুষের দুর্ভোগ কমেনি।

এদিকে পানিবাহিত বিভিন্ন রোগব্যাধী দেখা দিয়েছে বন্যা কবলিত এলাকার মানুষের মধ্যে। শ্রমিক সংকটের কারণে অনেকেই পাট কাটতে পারছে না। বন্যার পানিতে তলিয়ে নষ্ট হয়েছে চলাচলের রাস্তা। ফলে সাঁকো বানিয়ে কোনো রকমে চলাচল করছে মানুষ।
অপরদিকে নদীর পানি দ্রুত হ্রাস পাওয়ায় মাদারীপুরে পদ্মা, আড়িয়াল খাঁ, কুমার ও পালরদী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মাদারীপুরে বন্যা কবলিত অনেক এলাকায় এখনও ঘরবাড়িতে পানি রয়েছে। বন্যায় ভেঙে যাওয়া রাস্তাঘাট জেগে উঠেছে। তবে এখনও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকা।
নাসিরুল হক/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান