রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন ‘মাদক সম্রাট’
মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়ার ‘মাদক সম্রাট’ খ্যাত আনিচ হাওলাদারকে (৩৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আনিচ হাওলাদার।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২১ মে মাদারীপুর সদর থানার এসআই সুলতান মাহমুদ চরমুগরিয়ার খাদ্যগুদাম এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালান। এ সময় ৫০ বোতল ফেনসিডিলসহ সদর উপজেলার নয়াচর গ্রামের মৃত মৌজ আলী হাওলাদারের ছেলে আনিচ হাওলাদার ও যশোরের হানিফ মোড়লের ছেলে এমদাদুল ইসলামকে আটক করেন। পরদিন তিনি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে সোমবার জেলা ও দায়রা জজ আদালত রায় দেন।
মাদারীপুর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান জানান, আনিচ হাওলাদার দোষী সাব্যস্ত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। তিনি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রায় শুনে তিনি কান্নায় ভেঙে পড়েন। অপর আসামি এমদাদুল ইসলামকে খালাস দিয়েছেন আদালত।
এ কে এম নাসিরুল হক/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান