সিমেন্টবোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়ল ব্রিজ
গাইবান্ধার বাদিয়াখালি-উদিয়াখালি-কালিরবাজার সড়কের থালুয়া বেইলি ব্রিজ ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক পানিতে পড়ে গেছে। এতে ওই ট্রাকের চালক নিখোঁজ রয়েছেন৷
সোমবার (২৪ আগস্ট) সকালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের থালুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ ব্রিজটি ভেঙে পড়ায় ফুলছড়ি উপজেলার সঙ্গে কয়েকটি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এই বেইলি ব্রিজটি অনেক আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে৷ ট্রাকে অতিরিক্ত সিমেন্ট নেয়ার ফলে বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে৷ নিখোঁজ ট্রাকচালককে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস।
জাহিদ খন্দকার/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ২ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৩ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৪ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি
- ৫ ঘুসের টাকাসহ সোনাগাজীর পিআইও দুদকের হাতে আটক