গাজীপুরে বিএনপি-জামায়াতের ২৩ কর্মী আটক
গাজীপুরে নাশকতা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে বিএনপি-জামায়াতের ২৩ কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর পর্যন্ত থানা ও গোয়েন্দা পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পরিদর্শক মো. মমিনুল ইসলাম জানান, নাশকতা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে জয়দেবপুরে ১২ জন, কাপাসিয়ায় চারজন ও টঙ্গী, শ্রীপুর, কালিয়াকৈর থেকে একজন করে মোট ১৯ জনকে আটক করা হয়। এছাড়া জেলা গোয়েন্দা পুলিশ চারজনকে আটক করেছে।
আটকদের মধ্যে ২১ জন বিএনপি এবং দুইজন জামায়াত কর্মী বলে জানান তিনি।
আমিনুল ইসলাম/এআরএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, দ্বিতীয় স্বামী পলাতক
- ২ হাত বেঁধে শ্রমিককে বর্বর নির্যাতন, লক্ষ্মীপুরে ভিডিও ভাইরাল
- ৩ ফুলকপির প্রার্থীর এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন মাত্র ৪৯৯
- ৪ ডিপোতে থাকা ট্যাংকলরি থেকে তেল চুরি, ৫ জনকে জরিমানা
- ৫ টাকা আত্মসাৎ করেছেন অফিস সহকারী, ৯২ জনের এসএসসি পরীক্ষা অনিশ্চিত