না.গঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন
নারায়ণগঞ্জ শহরে পারিবারিক কলহের জের ধরে ভাইয়ের হাতে খুন হয়েছেন আরকে ভাই। নিহত জামাল হোসেন (৩৯) শহরের খানপুরের ব্রাঞ্চ এলাকার সামছুল হকের ছেলে এবং ট্যাক্সিক্যাব চালক। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
পরিবারিক সূত্রে জানা যায়, কামাল হোসেন মাদকাসক্ত। এ নিয়ে পরিবারে গত কয়েকদিন ধরেই কলহ বিরাজ করছিল। আর এরই জের ধরে বিকেলে কামাল ও জামালের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মাদকাসক্ত কামাল হোসেন তার বড় ভাই জামালকে কুপিয়ে জখম করে। পরে তাকে শহরের খানপুর হাসপাতালে নেয়ার পর মৃত্যু ঘটে। ঘটনার পর থেকে কামাল পলাতক রয়েছেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আর অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
শাহাদাৎ হোসেন/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত