কালীগঞ্জে সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আটক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন সেচ্ছাসেবক দল গাজীপুরের কালীগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন আফাকে আটক করার সংবাদ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৯টায় কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বালীগাঁও গ্রামে অভিযান চালায়। এ সময় উপজেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি কালীগঞ্জ পৌর এলাকার মো. নজম উদ্দিনের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সেচ্ছাসেবক নেতা আফাজ উদ্দিনকে নাশকতা ঘটনার সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। বুধবার সকালে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হবে।
আব্দুর রহমান আরমান/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত