গাজীপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড
গাজীপুর মহানগরীর কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা আগুন নেভায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর ইসলাম জানান, রাত সাড়ে ৩টার দিকে আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই গোডাউনের আব্দুল করিম, শহিদুল ইসলাম, আব্দুল মোতালেব, আ. হালিম, মোশারফ ও রেজাউলের মালিকানাধীন ৬টি কক্ষে থাকা ঝুট, গোডাউনের টিন-কাঠ পুড়ে গেছে।
তিনি আরও জানান, বিড়ি-সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আমিনুল ইসলাম/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত