সাতক্ষীরায় বোমাসহ যুবক গ্রেফতার
সাতক্ষীরায় বোমাসহ যুবক গ্রেফতার
সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর এলাকা থেকে বোমাসহ শাহরিয়ার এনাম কিংসান নামের এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে। গ্রেফতার শাহরিয়ার এনাম কিংসান (৩৯) গদাইপুর গ্রামের এনামুল হকের ছেলে।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ওসি ইয়াছিন আলম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোমাসহ শাহরিয়ার এনামকে গ্রেফতার করা হয়। মামলা দিয়ে তাকে আদালতে পাঠনো হয়েছে।
অন্যদিকে, তালা উপজেলার ডুমুরিয়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার দুটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
আকরামুল ইসলাম/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন