পরীক্ষা দেয়া হলো না হৃদয়ের
শেষ করা হলো না হৃদয় মিয়ার (১৫) জেএসসি পরীক্ষা। শুক্রবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জে বালু নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়। হৃদয় ঢাকার উত্তরখান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী এবং চলতি বছরে জেএসসি পরীক্ষা দিচ্ছিল।
কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে দুই বন্ধুর সঙ্গে হৃদয় উপজেলার বালু নদীতে গোসল করতে নেমে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যায়। স্থানীয়রা চেষ্টা করে ব্যর্থ হয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবরি দলকে খবর দেয়।
ডুবরি দল বিকেল ৫টায় হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়। পরে হৃদয়ের পরিবারের অনুরোধে ও জেলা প্রশাসকের নির্দেশে তার অভিভাবকদের কাছে মরদেহ হস্থান্তর করা হয়। হৃদয় উপজেলার নাগরী ইউনিয়নের সেনপাড়া গ্রামের মো. মনির মিয়ার ছেলে।
আব্দুর রহমান আরমান/এসকেডি/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, দ্বিতীয় স্বামী পলাতক
- ২ হাত বেঁধে শ্রমিককে বর্বর নির্যাতন, লক্ষ্মীপুরে ভিডিও ভাইরাল
- ৩ ফুলকপির প্রার্থীর এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন মাত্র ৪৯৯
- ৪ ডিপোতে থাকা ট্যাংকলরি থেকে তেল চুরি, ৫ জনকে জরিমানা
- ৫ টাকা আত্মসাৎ করেছেন অফিস সহকারী, ৯২ জনের এসএসসি পরীক্ষা অনিশ্চিত