নৌকা পেল ১ লাখ ৫২ হাজার ভোট, ধানের শীষ ৪ হাজার
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর (অব.) মোহাম্মদ আলী।
নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে তিনি পেয়েছেন এক লাখ ৫২ হাজার ২৩০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মো. সাইফুল আলম পেয়েছেন চার হাজার ২৩০ ভোট।
এদিকে, ভাইস-চেয়ারম্যান পদে চারজন প্রার্থীর মধ্যে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম।
নির্বাচনে তিনি পেয়েছেন ৭৬ হাজার ১০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. বিল্লালুর রশিদ দোলন পেয়েছেন ৪১ হাজার ২১ ভোট।
অপরদিকে, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রোজিনা আক্তার। নির্বাচনে তিনি পেয়েছেন এক লাখ ৩৯ হাজার ৭১৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী ফরিদা ইয়াছমিন পেয়েছেন ১০ হাজার ২৭৮ ভোট।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে তাদেরকে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসেন।
মো. কামাল উদ্দিন/এএম/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অনুমোদন ছাড়া ভেজাল স্যালাইন তৈরি, গোডাউন সিলগালা
- ২ ৯০০ কোটি টাকার প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী
- ৩ গণভোটের রায় কোর্ট পর্যন্ত নিয়ে গেলে পরিণতি খুব ভয়াবহ হবে
- ৪ দুই প্রতিবেশীকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু
- ৫ নোয়াখালীতে ফিলিপিনি তরুণী, ইসলাম গ্রহণ করলেন শ্রীলঙ্কার জয়শখারা