গাজীপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
গাজীপুরে পিরুজালী এলাকায় একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই নারীর বয়স আনুমানিক ২৫ বছর। পরনে লাল রংয়ের সেলোয়ার কামিজ রয়েছে।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, পিরুজালী এলাকার হাটখোলা ব্রিজের নিচে এক নারীর বস্তাবন্দি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহটি বস্তাবন্দি করে ওই স্থানে ফেলে যায়।
আমিনুল ইসলাম/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, দ্বিতীয় স্বামী পলাতক
- ২ হাত বেঁধে শ্রমিককে বর্বর নির্যাতন, লক্ষ্মীপুরে ভিডিও ভাইরাল
- ৩ ফুলকপির প্রার্থীর এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন মাত্র ৪৯৯
- ৪ ডিপোতে থাকা ট্যাংকলরি থেকে তেল চুরি, ৫ জনকে জরিমানা
- ৫ টাকা আত্মসাৎ করেছেন অফিস সহকারী, ৯২ জনের এসএসসি পরীক্ষা অনিশ্চিত