কুমিল্লায় ৮০ কেজি গাঁজাসহ আটক ২
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ৮০ কেজি গাঁজাসহ এক ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার ওনকোট মুন্সিরহাট গ্রামের মৃত আমির হোসেনের ছেলে ট্রাক চালক জামাল হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আটরাশিয়া গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে হেলপার তৌহিদুল ইলাম।
পুলিশ জানায়, চৌদ্দগ্রাম থেকে ট্রাকে করে এ গাঁজা ঢাকায় নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়।
দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম মিয়া জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
কামাল উদ্দিন/এআরএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নীলফামারী-২ আসনে জামায়াত প্রার্থীর সমর্থনে নারীদের মিছিল
- ২ যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, একই পরিবারের চারজন আটক
- ৩ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির জিয়াউল হক মৃধা
- ৪ বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শিপনকে হত্যার হুমকি
- ৫ জমিয়তের প্রার্থী মনির কাসেমীর বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা