গুপ্ত হত্যার ইন্ধন দিচ্ছেন খালেদা
রেলপথ মন্ত্রী মজিবুল হক বলেছেন, তথাকথিত আন্দোলন ব্যর্থ হয়ে খালেদা জিয়া বিদেশে বসে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। বিদেশি হত্যা এবং গুপ্ত হত্যার জন্য ইন্ধন দিচ্ছেন। বেগম খালেদা জিয়া ও তার সঙ্গে যারা রাজনীতি করেন, তারা স্বাধীনতা বিরোধী। তাদের তিনি উস্কানি দিয়ে দেশে নৈরাজ্য, নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
শনিবার দুপুরে গাজীপুরের টঙ্গীর বনমালা ও তালুটিয়ায় রেল লাইনের উপর স্থাপিত দুটি লেভেল ক্রসিংয়ে ফ্লাসিং লাইট ও ওয়ার্নিং বেল স্থাপন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, লেভেল ক্রসিং গেটে যখন ট্রেন আসবে তখন ফ্লাসিং লাইট জ্বল ওঠবে এবং ওয়ার্নিং বেলে আওয়াজ হবে। তাতেই যাত্রীরা ও বিভিন্ন যানবাহন নিয়ে যারা রেল পথের ওপর দিয়ে চলাচল করেন তারা সতর্ক হবেন। তাদের সতর্ক করার জন্যই আমাদের এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ প্রযুক্তির ব্যবহারের ফলে লেভেল ক্রসিংয়ের ১০০ মিটারের মধ্যে ট্রেন আসলে নিজে থেকে ফ্লাসিং লাইট জ্বলবে এবং ওয়ার্নিং বেল বেজে ওঠবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, রেলপথ মন্ত্রণালয়েল সচিব ফিরোজ সালাউদ্দিন, মহাপরিচালক আমজাদ হোসেন, ফ্লাসিং লাইট ও ওয়ার্নিং বেল প্রযুক্তির উদ্ভাবক আমিরুজ্জামান তুহিন উপস্থিত ছিলেন।
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লার ১১ আসনে জামানত হারিয়েছেন ৫৭ প্রার্থী
- ২ প্রতিপক্ষের বাড়িতে হামলা: বহিষ্কারের ঘোষণা নবনির্বাচিত এমপি প্রার্থীর
- ৩ দেশের সর্বোচ্চ ভোট ব্যবধানে বিজয় ছিনিয়ে রেকর্ড গড়লেন হারুন-অর-রশিদ
- ৪ মরদেহের কাছে যাওয়া যাচ্ছে না, ভেতরে আরও বোমা থাকতে পারে: রেঞ্জ ডিআইজি
- ৫ গাইবান্ধায় ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত