এমপি মাসুদ চৌধুরী সস্ত্রীক করোনা আক্রান্ত
ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী জেসমিন মাসুদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা শনাক্তের পর রোববার (২৫ অক্টোবর) দুপুরে তারা দুইজনই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।
এমপির ছোট ভাই সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, মাসুদ উদ্দিন চৌধুরী কয়েক দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার (২৪ অক্টোবর) তিনি ও তার স্ত্রী ঢাকার একটি হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন।
রোববার তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে চিকিৎসকের পরামর্শে তারা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন।
রাশেদুল হাসান/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ