মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক
নিহত নাজিম উদ্দিন
ফেনী সদর উপজেলার ফরহাদনগরে ছোট ফেনী নদী থেকে মো. নাজিম উদ্দিন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার (২৬ অক্টোবর) সকালে নিখোঁজ হওয়ার পর বিকেল ৩টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফরহাদনগর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপু জানান, সকালে সুলতানপুর গ্রামের ইউসূফ মেম্বারের ছোট ভাই নাজিম বড়শি দিয়ে নদীতে মাছ ধরছিলেন। এ সময় অসর্তকতাবশত তিনি নদীতে পড়ে স্রোতে ভেসে যান। দীর্ঘক্ষণ স্থানীয়রা নদীতে তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘণ্টা ধরে প্রচেষ্টার পর নদী থেকে নাজিমের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
রাশেদুল হাসান/আরএআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ