কুমিল্লায় ট্রাকের ধাক্কায় নিহত ২
কুমিল্লায় মালবাহী ট্রাকের ধাক্কায় আলী আক্কাছ (৬০) ও আবদুল অদুদ (৩০) নামের সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার দুপুরে কুমিল্লা-লাকসাম সড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাকসাম থেকে সিএনজিচালিত অটোরিকশাটি কুমিল্লার উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে রতনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজির যাত্রী সদর দক্ষিণ উপজেলার দুতিয়াপুর গ্রামের আলী মিয়ার ছেলে আবদুল অদুদ ও বরুড়া উপজেলার বড়লক্ষ্মীপুর গ্রামের আলী আশরাফের ছেলে আলী আক্কাস নিহত হন। এতে আরও ৩ যাত্রী আহত হলেও তাদের পরিচয় জানা যায়নি।
হাইওয়ে লালমাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে এনে রাখা হয়েছে। তবে গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে।
কামাল উদ্দিন/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান