টমটমের ‘ব্যাটারি চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
খাগড়াছড়ির মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. খোরশেদ আলম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে মানিকছড়ির তিনটহরী বাজারের পূর্ব দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. খোরশেদ আলম ওই গ্রামের মো. আনু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মানিকছড়ির তিনটহরি বাজারের পূর্ব পাশে মো. জহিরুল ইসলামের বাড়িতে ব্যাটারিচালিত টমটমের ব্যাটারি চার্জ দেয়া হতো। খোরশেদ আলম ঘটনার সময় ব্যাটারি চার্জ দেয়ার ঘরে প্রবেশ করেন। এক পর্যায়ে তিনি বিদ্যুতের মেইন সুইচ অফ না করে ব্যাটারি স্পর্শ করেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে ওই ঘরে ঢুকেছিলেন খোরশেদ।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মুজিবুর রহমান ভুইয়া/এসআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ২ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৩ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৪ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৫ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি