নাতনিসহ দুই শিশুকে ধর্ষণ, দাদা গ্রেফতার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আপন নাতনিসহ দুই শিশুকে ধর্ষণের অভিযোগে কামাল হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় বুধবার (১৮ নভেম্বর) সকালে অভিযুক্ত কামাল হোসেনের ছেলে বাদী হয়ে থানায় মামলা করেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কামাল হোসেন আপন নাতনি ও প্রতিবেশী আরেক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এতে দুই শিশু অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে তারা বিষয়টি খুলে বললে পরিবারের লোকজন কামাল হোসেনকে আটক করে পুলিশে দেয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজল মজুমদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কামাল হোসেনকে আটক করা হয়। মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী দুই শিশুকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এস কে শাওন/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি