ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে আটক ২৮
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ নিয়মিত মামলার ২৮ জন আসামিকে আটক করা হয়েছে। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তবে আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সহকারী পুলিশ সুপার (এসএসপি) তাপস রঞ্জন ঘোষ আটকের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ নিয়মিত মামলার ২৮ জন আসামিকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটকদের মধ্যে কয়েকজন বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও জামায়াতের সভাপতি।
আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ২ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে
- ৩ ব্যালটের রায় পরিবর্তনের চেষ্টা করলে কঠোর আন্দোলন: মামুনুল হক
- ৪ শরিয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালিত হবে: চরমোনাই পীর
- ৫ টাঙ্গাইলে জামায়াতের দুই এমপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড