টাঙ্গাইল জেলা ছাত্রদলের সভাপতি গ্রেফতার
টাঙ্গাইল জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে এ ব্যাপারে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
খন্দকার রাশেদুল ইসলামের ছোট ভাই রাইসুল আমিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করেছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিক জানান, তার নামে কোনো মামলা নেই। কোনো ওয়ারেন্টভুক্ত আসামিও নন। তারপরও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেছে বলে দাবি করেন তিনি। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হামে আক্রান্ত ৬৫ শতাংশ শিশুর বয়স ৬ মাসের নিচে: রামেক চিকিৎসক
- ২ তেল-সার-বীজে কারসাজি, চুয়াডাঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ পিরোজপুরে প্রতি লিটার পেট্রোল ২০০ টাকায় বিক্রি, ভোগান্তি চরমে
- ৪ ইউএনও কার্যালয়ে চুরির অভিযোগে পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার, টাকা উদ্ধার
- ৫ ফরিদপুরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৪ শিশু ভর্তি