ফটিকছড়িতে ভূয়া ডাক্তারকে তিনমাসের কারাদণ্ড
প্রতীকী ছবি
চট্টগ্রামের ফটিকছড়িতে মো. ইসমাঈল হোসেন (আকাশ) নামের এক ভূয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
ডাক্তার না হয়েও ডাক্তার সেজে চিকিৎসা করার অপরাধে ওই ভূয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।
এসময় দুই ফার্মেসিকে সিলগালা ও ৪০ হাজার টাকা জরিমান আদায় করা হয়। এছাড়া জনতা ডায়গনাস্টিক সেন্টারকে ২০ হাজার, সেবা ইনভেস্টিগেশন অ্যান্ড নাসিং হোম ও ফটিকছড়ি ক্লিনিককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জীবন মুছা/এসকেডি/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত