ডাক্তারের কাছে যাওয়ার সময় লাশ হলেন অর্চনা
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া-কালীগঞ্জ সড়কের চতিয়ার ঢাল এলাকায় ট্রাক চাপায় অর্চনা বিশ্বাস (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় ভ্যানচালক শামীম (৩২) ও অপর দুই ভ্যানযাত্রী আহত হন।
শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চতিয়ার ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অর্চনা বিশ্বাস উপজেলা গেড়ামারা গ্রামের রতন বিশ্বাসের স্ত্রী।
রতন বিশ্বাস জানান, স্ত্রী অর্চনাকে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে ভ্যানযোগে আড়পাড়া বাজারে রওনা দিই। ঘটনাস্থলে পৌঁছলে সারবাহী একটি ট্রাক এসে ভ্যানসহ আমার স্ত্রীকে চাপা দেয়।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরীকুল ইসলাম জানান, নিহত অর্চনা ও তার স্বামী ৫টার দিকে গেড়ামারা গ্রাম থেকে ভ্যানযোগে আড়পাড়া বাজারে আসার পথে চতিয়ার ঢাল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সারবাহী ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ভ্যানসহ ওই নারী ট্রাকের নিচে চাপা পড়েন।
মো. আরাফাত হোসেন/এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
- ২ গাজীপুরে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের আগুন পোড়া মরদেহ উদ্ধার
- ৩ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ৪ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৫ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু