আ.লীগ কর্মীর হামলায় ৬ বাস্তহারা লীগের কর্মী আহত
যশোরের শার্শায় আওয়ামী লীগের দুই কর্মী হামলা চালিয়ে উপজেলা বাস্তহারা লীগের ৬ কর্মীকে আহত করেছেন। এসময় ভাঙচুর করা হয় বাস্তহারা লীগের অফিসে থাকা আসবাবপত্র ও বঙ্গববন্ধুর ছবি।
বুধবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে শার্শা উপজেলার নাভারন রেল বাজার এলাকায়।
উপজেলা বাস্তহারা লীগের সভাপতি আবুল হোসেন জানান, দুপুর ৩টার দিকে আওয়ামী লীগ কর্মী নাভারনের কাজিরবেড় গ্রামের আইয়ুব আলীর দুই ছেলে মিলন (২৮) ও সুমন (২৬) বাস্তহারা লীগ অফিসে এসে ডালিম নামের এক কর্মীর কাছে ১২ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের কাছে থাকা লাঠি ও হকিস্ট্রিক দিয়ে এলোপাথাড়ি মারপিট করতে থাকে। এসময় তাদের হাতে আহত হয় বাস্তহারা লীগের কর্মী ডালিম, জাহাঙ্গীর, শাওন, রমজান, তরিকুল ও সভাপতির স্ত্রী সখিনা খাতুন।
এক পর্যায়ে তারা অফিসে থাকা টেবিল, চেয়ার, বেঞ্চ, টেলিভিশন ও অফিসে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি ভাঙচুর করে চলে যায়। আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।
শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের আটকে অভিযান চলছে।
জামাল হোসেন/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কর্মস্থল খাগড়াছড়িতে, চিকিৎসা সেবা দেন টাঙ্গাইলের ক্লিনিকে ক্লিনিকে
- ২ সংঘর্ষের জেরে দুই মাস ধরে দোকান বন্ধ শতাধিক ব্যবসায়ীর
- ৩ ১৫ মিটার দূরেই ব্রহ্মপুত্র, ভাঙন ঝুঁকিতে ১৫৭ কোটি টাকার লঞ্চ টার্মিনাল
- ৪ জ্বালানি সংকটে কুয়াকাটায় পর্যটক খরা
- ৫ দেশে ফিরেই মহাসড়কে ডাকাতির শিকার, অভিযোগ দিতে দুই থানায় ছুটছেন প্রবাসী