১৫ বছরের প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা ৬০ বছরের বৃদ্ধের
প্রতীকী ছবি
লালমনিরহাটের আদিতমারী উপজেলার বিন্নাগারীতে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) ধর্ষণচেষ্টার অভিযোগে মোক্তার আলী (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ওই বৃদ্ধকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক বৃদ্ধকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠান হয়েছে।
এর আগে শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার ভাদাই ইউনিয়নের বিন্নাগারী গ্রাম থেকে ওই বৃদ্ধকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানান, বুদ্ধিপ্রতিবন্ধী ওই কিশোরীকে বাড়িতে রেখে গত বৃহস্পতিবার দুপুরে তার মা বাইরে কাজে চলে যান। এই সুযোগে বাড়িতে একা পেয়ে ডেকে নিয়ে পাশের সুপারি বাগানে ধর্ষণের চেষ্টা চালান মোক্তার আলী। পরে তার চিৎকারে পার্শ্ববর্তী এক নারী ছুটে আসলে তিনি পালিয়ে যান। পরে ওই নারী ঘটনাটি কিশোরীর মা ও এলাকার অন্যান্য ব্যক্তিদের জানালে পরদিন শুক্রবার সকালে স্থানীয়ভাবে এক সালিশ বৈঠক বসে। সালিশে অভিযুক্ত মোক্তার আলী উপস্থিত না থাকায় শালিসে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা আইনের আশ্রয় নেয়ার কথা বলেন।
পরে কিশোরীর মা বাদী হয়ে ওইদিন রাতেই আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। আদিতমারী থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পায় এবং রাতেই অভিযুক্ত মোক্তার আলীকে গ্রেফতার করে।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বাদী অভিযোগ করায় মোক্তার আলীকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্লীলতাহানির চেষ্টায় গ্রেফতার করা হয়েছে।
রবিউল হাসান/এসআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা