আজ থেকে রাজশাহীতে পরিবহন ধর্মঘট
অবৈধ যান চলাচল বন্ধে অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রাজশাহী জেলা সড়ক পরিবহন গ্রুপ ও বাস-ট্রাক শ্রমিক ইউনিয়ন। রাজশাহীর বিভিন্ন মহাসড়কে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে থ্রি-হুইলার সিএনজি, নসিমন, ভুটভুটি চলাচলের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে মহানগরীর বাস টার্মিনাল এলাকায় শ্রমিক সমাবেশ থেকে এ ধর্মঘটের ডাক দেয়া হয়। রাজশাহী জেলা সড়ক পরিবহন গ্রুপের সভাপতি অধ্যাপক মঞ্জুর রহমান পিটার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, তারা দীর্ঘদিন ধরে রাজশাহীর বিভিন্ন মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবি করে আসছেন।
তাদের দাবির প্রেক্ষিতে ও সরকারি নির্দেশনা অনুযায়ী রাজশাহীর বিভিন্ন মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে স্থানীয় প্রশাসন। মাঝে কিছু দিন মহাসড়কে অবৈধ যানবাহনের দেখা না মিললেও, সম্প্রতি আবারো তারা বিভিন্ন মহাসড়কে চলাচল শুরু করেছেন।
ফলে বিভিন্ন সময়ে মহাসড়কগুলোতে দুর্ঘটনা ঘটছে। তাই রাজশাহীর মহাসড়কগুলোতে অবৈধ যান চলাচল বন্ধে আজ (রোববার) থেকে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে বলে জানান তিনি।
শাহারিয়ার অনতু/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দুই মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৫০ বারের বেশি ‘স্যার’ সম্বোধন ডিসির
- ২ চুয়াডাঙ্গায় প্রাচীর নির্মাণ ঘিরে দুই পরিবারের সংঘর্ষ, নিহত ১
- ৩ তেল নিতে লাগবে হেলমেট-ড্রাইভিং লাইসেন্স, দেখাতে হবে বৈধ কাগজপত্র
- ৪ বরযাত্রীর গাড়ি সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে ট্রাক চালক নিহত
- ৫ পাবনায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির পোস্টারিংয়ে তোলপাড়, জনমনে আতঙ্ক