হোঁচট খেয়ে পেটে ঢুকল চাকু, শিশুর মর্মান্তিক মৃত্যু
ফাইল ছবি
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নে নিজের হাতে থাকা চাকু পেটে ঢুকে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলের দিকে ওই ইউনিয়নের চর হরিণা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মিস্টার আলী (৭)। সে বগুড়া শহরের নারুলী এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
জানা গেছে, চর হরিণা গ্রামে তার নানার বাড়ি। তার মায়ের নাম রেশমা বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিস্টার আলীর নানাবাড়ি চর হরিণা গ্রামে। তিন থেকে চারদিন আগে সে নানার বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার বিকেলের দিকে মিস্টার চাকু হাতে খেলার সময় দৌঁড়ে তার নানার মূলার জমির দিকে যাচ্ছিল। পথে দুর্ঘটনাবশত হোঁচট খেয়ে পড়ে গেলে ওই চাকুটি তার পেটে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
সারিয়াকান্দি থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মৃত্যুর ঘটনা দুঃখজনক।
এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ২ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৩ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৪ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৫ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি