যমুনার চর কেটে বালু বিক্রি, ৪ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলের ভূঞাপুরে জেগে উঠা যমুনা নদীর চর থেকে বালু তুলে অবৈধভাবে বিক্রির দায়ে চারজনকে দণ্ড দিয়েছের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার যমুনায় জেগে ওঠা সিরাজকান্দির চরাঞ্চলের বালু বিক্রির সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন।
এ সময় চরাঞ্চলের বালু উত্তোলনের দায়ে নূহ মেম্বারের বালু ঘাটে অভিযান চালিয়ে আটক চারজনের প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পলশিয়া গ্রামের নববেছ মণ্ডলের ছেলে মো. জাহিদুল মণ্ডল, ফজলুল হকের ছেলে শেখ মিজান, আব্দুল আলীমের ছেলে মমিন মণ্ডল ও পাটিতাপাড়ার আখতার হোসেনের ছেলে আল মামুন।
সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান জানান, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আরিফ উর রহমান টগর/এসএমএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন