বরিশালে অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি
বরিশাল নগরীর পশ্চিম গোরস্থান রোডে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ভস্মিভূত হয়েছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দিন জাগো নিউজকে জানান, সুলতান শাহরিয়ার নান্নার রান্না ঘরের জ্বালানি কাঠ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী সুলতান ও শাহজাহানের দুটি বসত ঘরে লেগে যায়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে আগুনে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থরা।
সাইফ আমীন/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পুরোনো রাষ্ট্রপতিকে পুনর্বহাল রাখার কোনো মানে নেই: উমামা ফাতেমা
- ২ সরকার সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে অত্যন্ত উদার: টুকু
- ৩ জীবনে এমন অনুভূতি হয়নি, মনে হচ্ছিল মাটি নিচ থেকে সরে যাচ্ছে
- ৪ রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদা নিতে না পারে: নুরুল হক নুর
- ৫ ৫২-৭১-৯০-২৪ ধারণ করে এগিয়ে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী