হাকিমপুরের মেয়র হলেন নৌকার জামিল হোসেন
ছবি : এমদাদুল হক মিলন
দিনাজপুরের হাকিমপুর পৌরসভার নির্বাচনে দ্বিতীয়বারের মতো আবারো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জামিল হোসেন চলন্ত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষ প্রতীকের সাখাওয়াত হোসেন শিল্পী।
শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক এই ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত (নৌকা) প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী ৪ হাজার ৯৩৭ ভোট পেয়েছেন।
নির্বাচনে অপর দুই প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিশর উদ্দিন সুজন (নারিকেল গাছ) ৩১০ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সুরুজ আলী ২৩০ ভোট পান।
এবার হাকিমপুর পৌরসভায় ২১ হাজার ৬৩১ জন ভোটারের মধ্যে ১৬ হাজার ৪৬৮ জন ভোটার ভোট দেন। ৭৬ শতাংশ ভোটার ভোট প্রদান করেন।
এমদাদুল হক মিলন/এসআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিমাপে জ্বালানি তেল কম দেওয়ায় দুই পাম্প মালিকের জরিমানা
- ২ লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী নেতাদের হাতাহাতি, ওসিসহ আহত ৮
- ৩ বিদ্যুৎস্পৃষ্ট মামাকে বাঁচাতে গিয়ে ভাগ্নের প্রাণটাও গেলো
- ৪ সিরাজগঞ্জে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি
- ৫ স্ত্রীসহ কারাগারে সওজের সাবেক নির্বাহী প্রকৌশলী