৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে টানা ৫ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল পুনরায় শুরু হয়েছে। এর আগে ভোর ৪টা থেকে এ রুটে ফেরি লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকে।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে ছোট-বড় ৮ টি ফেরি। নদীর দুই যাত্রীবাহী কোচসহ ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়ে। এতে করে দুর্ভোগে পড়ে যানবাহনে আটকা পড়া যাত্রীরা।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক রায়হান হোসেন জাগো নিউজকে জানান, সকাল ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। ফেরি পারাপারের ক্ষেত্রে যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।
বি. এম খোরশেদ/এসএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ২ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৩ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৪ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৫ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব