গার্মেন্টস পণ্য চোরাই চক্রের পাঁচ সদস্য আটক
চট্টগ্রামে গার্মেন্টস পণ্য চোরাই চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। আটক এ চক্রটি গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন পোষাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কার্ভাড ভ্যান ভর্তি পণ্য চুরি করে আসছিল।
বুধবার গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর হালিশহর,পাহাড়তলি এবং সীতাকুণ্ড এলাকার বিএম কন্টেইনার ডিপো থেকে তাদেরকে আটক করা হয়।
বন্দর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার সিনহা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া পাঁচজন হলো- মিজানুর রহমান (৩২), মহসিন মল্লিক (৩৫), আবু বক্কর সিদ্দিক প্রকাশ সাদ্দাম (২৬), জাকির হোসেন (৩০) এবং জসিম উদ্দিন (৩৬)।
গত ১২ নভেম্বর বিকেলে নুরুল ইসলাম খোকন (২৮) ও মো. আজাদ হোসেন (২৫) নামে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছিল।
এসআই সিনহা বলেন, তারা সম্মিলিতভাবে পরিকল্পনা করে শ্রীলঙ্কান কারখানার আমদানি করা গার্মেন্টস পণ্য লুট করেছিল। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে।
জীবন মুছা/একে/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রংপুরে আখতার হোসেনকে প্রাণনাশের হুমকির অভিযোগ
- ২ পাবনায় জামায়াত নেতাকে কোপানোর অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
- ৩ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তৃতীয় লিঙ্গের রানী
- ৪ আলমডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি-জামায়াতের ৩ সমর্থককে জরিমানা
- ৫ এনসিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন রিকশা প্রতীকের প্রার্থী