শার্শায় ছয় কেজি রূপাসহ আটক ১
যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামের একটি মাঠ থেকে ছয় কেজি রূপাসহ আসমত আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদের আটক করা হয়।
আটক আসমত উপজেলার দাদখালী গ্রামের আমজাদ হোসেনের ছেলে। শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জাগো নিউজকে জানান, গোপন সংবাদে জানা যায়, চোরাইপথে ভারত থেকে প্রচুর পরিমাণে রূপা আনা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আসমত আলী নামে একজনকে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল থেকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ছয় কেজি রূপা পাওয়া যায়।
এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
মো. জামাল হোসেন/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দেশে ফিরেই মহাসড়কে ডাকাতির শিকার, অভিযোগ দিতে দুই থানায় ছুটছেন প্রবাসী
- ২ দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? নাম ঘোষণা হতে পারে আগামী মাসেই
- ৩ গাজীপুরে পাঁচ নবজাতককে বুকে নিয়ে হাসিমুখে বাড়ি ফিরলেন মা
- ৪ সংরক্ষিত নারী আসনে পরিবারতন্ত্র নয়, জামায়াত প্রাধান্য দিচ্ছে কোয়ালিটি
- ৫ সুন্দরবনে বন বিভাগের টহল টিমের সঙ্গে বনদস্যুদের গোলাগুলি