রংপুরে আ.লীগ কার্যালয়ে আগুন
রংপুর নগরীর ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে মাহিগঞ্জ এলাকায় এ অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এতে কার্যালয়ের একাংশসহ আসবাবপত্র পুড়ে যায়। এর প্রতিবাদে বুধবার বিকেলে প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় আওয়ামী লীগ।
২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রঘু পাটোয়ারী জাগো নিউজকে জানান, রাত সাড়ে ১২টার দিকে কে বা কারা দলীয় কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয় হোটেল কর্মচারীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে গেছে এবং এ ঘটনায় বিকেলে দলের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
এ ব্যাপারে কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জাগো নিউজকে জানান, অগ্নি সংযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জিতু কবীর/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
- ২ ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে নতুন সরকার
- ৩ কাপড় শুকানোর দড়ি টাঙানো নিয়ে দ্বন্দ্ব, যুবককে পিটিয়ে হত্যা
- ৪ মানুষ এখন আর খবরদারির রাজনীতি পছন্দ করে না: নুরুল হক নুর
- ৫ ভূমি খাতের হয়রানি বন্ধে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা ভূমিমন্ত্রীর