বাংলাদেশি নারীকে ফেরত দিল ভারতীয় পুলিশ
যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের শিকার এক বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে দেশটির পুলিশ। দুই বছর আগে কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারতে গিয়ে প্রতারণার শিকার হয়ে পুলিশের হাতে আটক হন ওই নারী
ফেরত আসা ওই নারীর নাম রোজিনা বেগম (২৬)। তিনি বাগেরহাট জেলার বাসিন্দা বলে জানা গেছে।
মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ এ নারীকে ভারত সরকারের দেয়া ট্রাভেল পারমিটে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংগঠন ওই নারীকে গ্রহণ করে। তারা আইনি সহায়তার মাধ্যমে তাকে পরিবারের কাছে পৌঁছে দেবে।
মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার কর্মকর্তা মুহিত হোসেন জানান, ভালো কাজ দেয়ার নাম করে দালাল চক্র তাকে ভারতে নেয়। পরে তাকে আরেক দালালের হাতে বিক্রি করে চলে আসেন। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাকে আটক করে আদালতে পাঠায়। একপর্যায়ে তার আশ্রয় হয় একটি এনজিও সংস্থার শেল্টার হোমে। পরে দুই দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির পর ট্রাভেল পারমিটে তিনি দেশে ফেরার সুযোগ পান।
জামাল হোসেন/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুরের ভাষা সৈনিকদের তালিকা নেই, তথ্য সংরক্ষণের দাবি
- ২ শপথের প্রয়োজন নেই, হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী
- ৩ পৌরসভার গেট বন্ধ, শহীদ মিনারে ফুল দিতে না পেরে ফিরে গেলেন স্থানীয়রা
- ৪ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- ৫ দেশ গড়ার ক্ষেত্রে মব কালচার বাধা হতে পারে: পানিসম্পদ মন্ত্রী