কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
ঝিনাইদহের হরিনাকুন্ডুর কাপাশহাটিয়া গ্রামের কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি আবু সোমাকে (২২) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১৬ মার্চ) ভোরে কুষ্টিয়া জেলার মিরপুর থানার চিথলিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
আবু সোমা উপজেলার পৈলানপুর গ্রামের আবু তালেবের ছেলে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন বলেন, হরিনাকুন্ডুর কাপাশহাটিয়া গ্রামের হাজী আরশাদ আলী কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রীর (১৮) সঙ্গে উপজেলার পলিয়ারপুর গ্রামের আবু সোমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এরই জেরে ওই ছাত্রীকে পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার কথা বলে ১৮ ফেব্রুয়ারি দুপুরে ঝিনাইদহ শহরে ডেকে নিয়ে যান সোমা। রাতে হরিনাকুন্ডুর বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাগানে ওই কলেজছাত্রীকে ধর্ষণ করেন।
এরপর ভুক্তভোগীর পিতা বাদী হয়ে ২৫ ফেব্রুয়ারি হরিনাকুন্ডু থানায় আবু সোমা ও তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা করেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। পরে মোবাইল ট্রাকিংসহ অন্যান্য পন্থা অবলম্বন করে মামলার প্রধান আসামি আবু সোমাকে গ্রেফতার করে।
আব্দুল্লাহ আল মাসুদ/এসএমএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা