রাজশাহীতে আ. লীগের হরতালবিরোধী মিছিল-সমাবেশ
জামায়াত-শিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সোমবার দুপুরে মহানগরীর রাজপাড়া থানা আওয়ামী লীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন- রাজশাহী জেলা আ. লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আ. লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর আ. লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাসহ স্থানীয় থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকরের মধ্যে দিয়ে জাতি আজ কলঙ্কমুক্ত হয়েছে। বাকি যুদ্ধাপরাধীদের রায় অবিলম্বে কার্যকরের দাবি জানানো হয়। তার সঙ্গে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান বক্তারা।
শাহরিয়ার অনতু/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তীব্র ঝাঁকুনিতে কাঁপলো উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি
- ২ ধরলা-বারোমাসিয়ার ধূ-ধূ বালুচরে সবুজের বিপ্লব
- ৩ রাজপথের আন্দোলনে স্বস্তি ছিল, বর্তমানে অস্বস্তিতে ছাত্রদল নেতা
- ৪ আলুর ন্যায্যমূল্য ও বহুমুখী ব্যবহার নিয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হবে
- ৫ চাঁদার দাবিতে কারখানায় হামলা: আসামিরা ধরাছোঁয়ার বাইরে, আতঙ্কে বাদী