আগুনে পুড়ল মন্দিরসহ ৫টি বসতঘর, ৯০ লাখ টাকা ক্ষতি
মোংলার ধনখালীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মন্দিরসহ পাঁচটি বসতঘর। রোববার (২১ মার্চ) রাতে উপজেলার মিঠাখালী ইউনিয়নের ধনখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৯০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, ওই গ্রামের দুলাল মণ্ডলের (৬২) বসতঘরে রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। টের পেয়ে তার স্ত্রীসহ ছেলে দ্রুত বেরিয়ে গেলে মুহূর্তের মধ্যে পারিবারিক উপাসনালয়সহ পাঁচটি ঘর পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত দুলাল মণ্ডল বলেন, ‘তার ঘরে নগদ পাঁচ লাখ টাকা ও বেশ কয়েক ভরি স্বর্ণালংকারসহ অনেক মূল্যবান মালামাল ছিল।’

মোংলা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. আহাদুজ্জামান বলেন, ‘ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে মনে হয়েছে ওই বাড়ির রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
মো. এরশাদ হোসেন রনি/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা