রাইসাকে আছাড় দিয়েই মেরে ফেললেন বাবা!
বাগেরহাটে রাইসা আক্তার নামে আড়াই বছরের এক শিশুকে আছড়ে মেরে ফেলেছেন তার বাবা। সোমবার (২২ মার্চ) রাত ৮টার দিকে মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামে এ মর্মান্ত্বিক ঘটনা ঘটে।
নিহত রাইসা আক্তার উদয়পুর গ্রামের হুমায়ুন সরদারের মেয়ে। হুমায়ুন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, সেনা সদস্য হুমায়ুন ছুটিতে বাড়িতে ছিলেন। সোমবার রাতে তাদের পারিবারিক কলহ শুরু হয়। এসময় রাগের মাথায় শিশুকন্যা রাইসাকে আছাড় দেন তার বাবা হুমায়ুন। এতে ঘটনাস্থলেই রাইসার মৃত্যু হয়।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে শিশুর মৃত্যুর পরপরই বাড়ি ছেড়ে পালিয়েছেন বাবা হুমায়ুন। আর শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
শওকত আলী বাবু/এএএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা