ছয় ইউপির সব চেয়ারম্যান বিনা ভোটে নির্বাচিত
মোংলার ছয় ইউনিয়নের সব কটিতেই চেয়ারম্যান প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। নির্বাচন অফিস আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বিষয়টি এখন এলাকায় ওপেন সিক্রেট।
প্রতিদ্বন্দ্বীরা প্রার্থিতা প্রত্যাহার করার কারণে প্রত্যেক ইউনিয়নে চেয়ারম্যান পদে একজন করে রয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (২৪ মার্চ) ছয়টি ইউনিয়ন থেকে প্রতিদ্বন্দ্বীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলে একক প্রার্থী হিসেবে টিকে যান সবাই। ফলে ছয়টি ইউনিয়নে এখন নির্বাচন হবে শুধু সাধারণ ও সংরক্ষিত সদস্যদের মধ্যে।
উল্লেখ্য, এ ছয় ইউনিয়নে নারী পুরুষ মিলে মোট ভোটার সংখ্যা ৭৯ হাজার ৫৪০। ১১ এপ্রিল এ ছয় ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মো. এরশাদ হোসেন রনি/এএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা