খেলার সময় পানিতে ডুবে প্রাণ হারাল শিশু
প্রতীকী ছবি
বাগেরহাটে খেলার সময় স্লুইচ গেটের পানিতে ডুবে তাজ উদ্দীন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ মার্চ) দুপুরে সদর উপজেলার চরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাজ উদ্দীন চরগ্রাম এলাকার নোভেল হাওলাদারের (৩০) ছেলে।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
নিহতের বাবা নোভেল হাওলাদার বলেন, দুপুরে বাড়ির উঠানে খেলছিল তাজ উদ্দীন। দুপুর ১২টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের স্লুইচ গেট সংলগ্ন খালে তার লাশ দেখতে পাই। তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শওকত আলী বাবু/এসএমএম/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা