বেনাপোলে ইয়াবাসহ আটক ১
ফাইল ছবি
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬৩০ পিস ইয়াবাসহ সোনা মিয়া (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সোনা মিয়া ওই গ্রামের মুন্নাফ আলীর ছেলে।
পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সোনা মিয়া নামে এক মাদক ব্যবসায়ী ইয়াবার চালান নিয়ে সাদিপুর স্কুল মোড়ের সামনে থেকে বেনাপোল যাওয়ার জন্য অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
জামাল হোসেন/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, দ্বিতীয় স্বামী পলাতক
- ২ হাত বেঁধে শ্রমিককে বর্বর নির্যাতন, লক্ষ্মীপুরে ভিডিও ভাইরাল
- ৩ ফুলকপির প্রার্থীর এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন মাত্র ৪৯৯
- ৪ ডিপোতে থাকা ট্যাংকলরি থেকে তেল চুরি, ৫ জনকে জরিমানা
- ৫ টাকা আত্মসাৎ করেছেন অফিস সহকারী, ৯২ জনের এসএসসি পরীক্ষা অনিশ্চিত