আধিপত্য নিয়ে মোংলায় তৃতীয় লিঙ্গের দু’গ্রুপে সংঘর্ষ
আধিপত্য বিস্তার নিয়ে বাগেরহাটের মোংলা উপজেলায় তৃতীয় লিঙ্গের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিলা (২২) ও শিখা (৫৫) নামে দুজন আহত হয়েছেন।
সোমবার (২৯ মার্চ) রাতে উপজেলার মামারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩০ মার্চ) আহত শিলা ও শিখা সাংবাদিকদের জানান, মোংলা, রামপাল ও খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন এলাকায় দুটি গ্রুপে ভাগ হয়ে তারা কালেকশনসহ সামাজিক কর্মকাণ্ড করবেন। এজন্য তারা তৃতীয় লিঙ্গের প্রেমা ও হাসির সঙ্গে ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তি করেন। কিন্তু কিছুদিন না যেতেই সেই চুক্তি না মেনে প্রেমা শিলা ও শিখার এলাকায় ঢুকে কালেকশন শুরু করেন। এতে তারা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে তাদের ওপর হামলা করেন প্রেমাসহ তাদের দলের অন্যরা। এতে শিলা ও শিখা আহত হন। তারা এ ঘটনায় মামলা করবেন বলে জানান।

অভিযোগ অস্বীকার করে প্রেমা দাবি করেন, তিনি কাউকে মারধর করেননি। বরং শিখা ও শিলা তাদের মারধর করেছেন।
মোংলা থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এরশাদ হোসেন রনি/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা