ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযানে আটক ৫৮
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ অভিযান বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত ৫৮ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তবে আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। আটকদের মধ্যে জেলার নাসিরনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি লুৎফুর রহমান (৫০) রয়েছেন বলে জানা গেছে।
জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসহ নিয়মিত বিভিন্ন মামলায় অভিযুক্ত ৫৮ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এসব অভিযান অব্যাহত থাকবে।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সুন্দরবনে মৌয়ালদের ঝুঁকিমুক্ত মধু সংগ্রহের বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে
- ২ চুয়াডাঙ্গায় ৩৬ ডিগ্রির ওপর তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ
- ৩ সরকারি হাসপাতালের রেফারে রোগীদের পরীক্ষায় ছাড় দেবে ডায়াগনস্টিক সেন্টার
- ৪ প্রয়োজন ছাড়া নেওয়া যাবে না তেল, অ্যাপের মাধ্যমে বিতরণ শুরু
- ৫ বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু