ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, ২ যুবক নিহত

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০২:৫২ এএম, ০১ এপ্রিল ২০২১

কুমিল্লায় গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন দুই যুবক। আহত হয়েছেন অন্তত ২০ জন।

বুধবার দিবাগত রাত ১টার দিকে দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের হাবিবের পুত্র সাইফুল (২০) ও রেনু মিয়ার পুত্র ফাহিম (১৯)।

স্থানীয়রা জানান, গান বাজানোকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

jagonews24

ঘটনাস্থল থেকে রাত ২টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।

তিনি জানান, ঘটনার বিস্তারিত কারণ এখনো জানা যায়নি। তবে দুইজনের মরদেহ পুলিশ হেফাজতে আছে।

এদিকে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও দেবীদ্বার উপজেলা সদরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কামাল উদ্দিন/জেডএইচ