বিয়ের প্রলোভনে ধর্ষণ, যুবক কারাগারে
ফাইল ছবি
লালমনিরহাটের পাটগ্রামে বিয়ের প্রলোভনে মাদরাসাছাত্রীকে ধর্ষণের দায়ে রাব্বি ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ এপ্রিল) তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৮ এপ্রিল) ওই ছাত্রীর ভাই মামলা করলে পুলিশ রাতেই রাব্বিকে গ্রেফতার করে। তিনি পাটগ্রাম পৌরসভার রহমত আলীর ছেলে।
পুলিশ জানায়, গত পাঁচ বছর আগে ওই ছাত্রীর (১৪) বাবা মারা যান। মা হোটেলে কাজ করেন ও বড় ভাই স্থানীয় বাজারে ঝালমুড়ি বিক্রি করেন। বাড়ি ফাঁকা থাকায় প্রতিবেশী রহমত আলীর ছেলে রাব্বি ইসলাম বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ করে। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
বিষয়টি জেনে গত ২০ মার্চ (শনিবার) রাব্বি জোর করে ওই ছাত্রীকে গর্ভপাতের ওষুধ খাওয়ায়। এতে ওই ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লে ২২ মার্চ (সোমবার) পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে ওই ছাত্রী ৬-৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত হন চিকিৎসকরা। পরে ছাত্রী স্বজনদের বিষয়টি খুলে বলে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে তার ভাই মামলা করলে রাব্বিকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ‘রাতে অভিযুক্তকে গ্রেফতারের পর শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।’
মো. রবিউল হাসান/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি